নিজস্ব প্রতিবেদক হরিজন জনগোষ্ঠীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে ফরিদপুরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার বেলা ১১টায় ফরিদপুর প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়। ফরিদপুর হাড়ি সমাজের মণ্ডল শ্যামল জমাদারের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন রিপন হাড়ি ও বিদ্যুৎ হাড়ি। বক্তারা বলেন, বিকল্প আবাসন ছাড়া দেশের বিভিন্ন স্থানে হরিজন কলোনি উচ্ছেদ করা হচ্ছে। কলোনি উচ্ছেদের আগে পরিবারের জন্য আবাসন নিশ্চিত করার দাবি জানান তারা। এছাড়া পরিচ্ছন্নতা কর্মী পদে ৮০ শতাংশ কোটার সঠিক বাস্তবায়ন, সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ বৃদ্ধি এবং চুক্তিভিত্তিক নিয়োগ...
নিজস্ব প্রতিবেদক
হরিজন জনগোষ্ঠীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে ফরিদপুরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার বেলা ১১টায় ফরিদপুর প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়।
ফরিদপুর হাড়ি সমাজের মণ্ডল শ্যামল জমাদারের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন রিপন হাড়ি ও বিদ্যুৎ হাড়ি।
বক্তারা বলেন, বিকল্প আবাসন ছাড়া দেশের বিভিন্ন স্থানে হরিজন কলোনি উচ্ছেদ করা হচ্ছে। কলোনি উচ্ছেদের আগে পরিবারের জন্য আবাসন নিশ্চিত করার দাবি জানান তারা। এছাড়া পরিচ্ছন্নতা কর্মী পদে ৮০ শতাংশ কোটার সঠিক বাস্তবায়ন, সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ বৃদ্ধি এবং চুক্তিভিত্তিক নিয়োগ বন্ধের দাবি তোলা হয়।
বক্তারা আরও বলেন, সংবিধান অনুযায়ী নাগরিক হিসেবে সমান অধিকার পাওয়ার কথা থাকলেও হরিজন সম্প্রদায় বৈষম্যের শিকার হচ্ছে। অবিলম্বে এই বৈষম্য অবসানের আহ্বান জানান তারা। কর্মসূচিতে হরিজন সম্প্রদায়ের বিপুলসংখ্যক নারী-পুরুষ অংশ নেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।