আল-আমীন খোকন, রাজবাড়ী রাজবাড়ী প্রধান ডাকঘরের বহিরাগত কর্মী শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশত আমানতকারীর প্রায় কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অর্থ ফেরতের দাবিতে রোববার শহরে বিক্ষোভ করেছেন ক্ষতিগ্রস্ত গ্রাহকেরা। অভিযুক্ত শিহাব রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের রশোড়া বাঘিয়া গ্রামের আয়ুব আলী মৃধার ছেলে। তিনি ২০২১ সাল থেকে ডাকঘরে ‘হেল্পিং হ্যান্ড’ হিসেবে সহকারী লেটার রাইটারের কাজ করতেন। ভুক্তভোগীদের অভিযোগ, মেয়াদভিত্তিক হিসাব খোলার কথা বলে শিহাব সাদা স্লিপের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে টাকা নেন। তবে সেই অর্থ ডাকঘরের কাউন্টারে জমা না দিয়ে আত্মসাৎ করেন। চলতি বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে এসব ঘটনা ঘটে। সঞ্চয়বই না পেয়ে প্রতারণার বিষয়টি জানতে পারেন গ্রাহকেরা। ঘটনা তদন্তে...
আল-আমীন খোকন, রাজবাড়ী
রাজবাড়ী প্রধান ডাকঘরের বহিরাগত কর্মী শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশত আমানতকারীর প্রায় কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অর্থ ফেরতের দাবিতে রোববার শহরে বিক্ষোভ করেছেন ক্ষতিগ্রস্ত গ্রাহকেরা।
অভিযুক্ত শিহাব রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের রশোড়া বাঘিয়া গ্রামের আয়ুব আলী মৃধার ছেলে। তিনি ২০২১ সাল থেকে ডাকঘরে ‘হেল্পিং হ্যান্ড’ হিসেবে সহকারী লেটার রাইটারের কাজ করতেন।
ভুক্তভোগীদের অভিযোগ, মেয়াদভিত্তিক হিসাব খোলার কথা বলে শিহাব সাদা স্লিপের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে টাকা নেন। তবে সেই অর্থ ডাকঘরের কাউন্টারে জমা না দিয়ে আত্মসাৎ করেন। চলতি বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে এসব ঘটনা ঘটে। সঞ্চয়বই না পেয়ে প্রতারণার বিষয়টি জানতে পারেন গ্রাহকেরা।
ঘটনা তদন্তে খুলনা দক্ষিণ পোস্ট মাস্টার জেনারেলের নির্দেশে চার সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে। রাজবাড়ী প্রধান ডাকঘরের ভারপ্রাপ্ত পোস্ট মাস্টার শামীম আহমেদ জানান, প্রাথমিক তদন্ত শেষ হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী মামলাসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।