ঢাকামঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সুশাসনের স্বপ্নে একজোট ফরিদপুরের অর্ধশত তরুণ

Doinik Kumar
জুন ২৩, ২০২৬ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর

দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট এবং তৃণমূল পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে ফরিদপুরে তরুণ স্বেচ্ছাসেবী সংগঠকদের এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার (২২ জুন) শহরের আলীপুর এলাকার এসডিসি টাওয়ারে এই কর্মশালার আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) অনুপ্রাণিত সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর ‘ইয়েস গ্রুপ’। দিনব্যাপী এই আয়োজনে ফরিদপুরের ২২টি বিভিন্ন সংগঠনের অর্ধশতাধিক তরুণ প্রতিনিধি অংশ নেন।

কর্মশালায় টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর (সমন্বয়কারী) মো. আতিকুর রহমান দুর্নীতি প্রতিরোধে যুবসমাজের ভূমিকা, তথ্য অধিকার আইনের সঠিক প্রয়োগ ও চর্চাসহ সুশাসনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সনাক ফরিদপুরের সভাপতি অধ্যাপক শিপ্রা রায় তাঁর বক্তব্যে বলেন, ‘তরুণদেরই প্রথমে আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। এরপর তারাই নেতৃত্ব দেবে একটি দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আন্দোলনে। যুবসমাজ রুখে দাঁড়ালে সমাজ থেকে দুর্নীতি দূর করা সম্ভব।’

কর্মশালা শেষে অংশগ্রহণকারী তরুণ প্রতিনিধিরা সমাজ থেকে দুর্নীতি দূর করা এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে একটি যৌথ শপথ গ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।