ঢাকাবুধবার , ৮ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সামাজিক মাধ্যমে মিথ্যা অপপ্রচার ও মানহানিকর ভিডিও প্রচারের তীব্র প্রতিবাদ

Doinik Kumar
জুলাই ৮, ২০২৬ ৪:২৭ অপরাহ্ণ
Link Copied!

বিবৃতি:

আমি মোঃ ওবায়দুর, পিতা–মৃত শেখ দানেশ, মাতা–সাজু খাতুন, সাং–গদাধরডাঙ্গী, ডাকঘর–কৃষ্ণনগর, থানা–কোতোয়ালী, জেলা–ফরিদপুর। বর্তমানে আমি আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছি।

সম্প্রতি আলিয়াবাদ ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রঞ্জু ফকিরসহ কতিপয় ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর অপপ্রচার চালিয়ে আসছে। আধুনিক তথ্যপ্রযুক্তির অপব্যবহার করে ভুয়া ভিডিও, ছবি ও বিভ্রান্তিকর তথ্য তৈরি করে সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

মূলত রাজনৈতিক প্রতিহিংসার কারণেই আমি এই নোংরা অপপ্রচারের শিকার। প্রায় দুই বছর আগে আলিয়াবাদ ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠনের সময় সাবেক জাকের পার্টি কর্মী রঞ্জু ফকিরকে সভাপতি করার বিরোধিতা করেছিলাম। সেই থেকে সে আমার ওপর অসন্তুষ্ট। সম্প্রতি ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আমাকে একটি রাস্তার উন্নয়নমূলক কাজ দেওয়ায় রঞ্জু ফকির আরও ক্ষিপ্ত হয়। এরই জের ধরে সে প্রযুক্তির অপব্যবহার করে একটি ভুয়া ভিডিওতে অন্য এক ব্যক্তির অবয়বকে আমার নামে চালিয়ে সামাজিক মাধ্যমে প্রচার করছে। ভিডিওর ওই ব্যক্তি কোনোভাবেই আমি নই।

এই অপপ্রচারের ফলে আমার ব্যক্তিগত সম্মান, সামাজিক মর্যাদা এবং আমার দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে। আমি স্পষ্টভাবে জানাচ্ছি যে, আমি কোনো অনৈতিক বা বেআইনি কাজের সঙ্গে জড়িত নই। আমি এই কুৎসিত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্ট সকলকে যাচাইবিহীন বিভ্রান্তিকর তথ্য বিশ্বাস বা শেয়ার না করার জন্য বিনীত অনুরোধ করছি।

প্রতিবাদকারী: মোঃ ওবায়দুর

সাংগঠনিক সম্পাদক, আলিয়াবাদ ইউনিয়ন বিএনপি, ফরিদপুর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।