নিজস্ব প্রতিবেদক
মাদক ও তামাকবিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৮টি দল নিয়ে শুরু হয়েছে ‘বোয়ালমারী মিনি ফুটবল বিশ্বকাপ’।
গত শুক্রবার (১২ জুন) বিকেলে বোয়ালমারী স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ প্রতিযোগিতার সূচনা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসানের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের সাংসদ প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা, কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, থানার ওসি আনোয়ার হোসেন, জামায়াত নেতা মাওলানা সৈয়দ নিয়ামুল হাসান ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব শহীদ উদ্দিন মিয়া দীপু প্রমুখ।
সাংসদ ইলিয়াস মোল্লা বলেন, “গাঁজা-ইয়াবায় জীবন ধ্বংস করার মানে হয় না। যুবসমাজকে বাঁচাতে খেলাধুলার ব্যবস্থা জরুরি।”
সাবেক সাংসদ নাসিরুল ইসলাম বলেন, “পুলিশ ও প্রশাসনের পাশে জনগণ ঐক্যবদ্ধ হলে মাদক প্রতিরোধ সম্ভব।”
প্রতিযোগিতার স্পনসর আরএম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মাসুদ রানা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
