ঢাকাবুধবার , ৩ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মরিচক্ষেতে ককটেল বিস্ফোরণে শিশুর কবজি বিচ্ছিন্ন

Doinik Kumar
জুন ৩, ২০২৬ ১০:১০ পূর্বাহ্ণ
Link Copied!

জাজিরায় গুরুতর আহত রাহাতকে ঢাকায় স্থানান্তর

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের জাজিরায় পরিত্যক্ত ভিটায় পড়ে থাকা ককটেল বিস্ফোরণে রাহাত মাদবর (১০) নামের এক শিশু গুরুতর আহত হয়েছে। বিস্ফোরণে তার হাতের কবজি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

গত শুক্রবার (২৯ মে) সকাল ১০টার দিকে উপজেলার চরধুপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত রাহাত ওই এলাকার সামসু মাদবরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে বাড়ির পাশে বাবুল মাদবরের একটি পরিত্যক্ত মরিচক্ষেতে মরিচ তুলতে যায় রাহাত। সেখানে একটি ককটেলসদৃশ বস্তু পড়ে থাকতে দেখে সে সেটি হাতে তুলে নেয়। নাড়াচাড়ার একপর্যায়ে বস্তুটির বিকট বিস্ফোরণ ঘটে।

গুরুতর আহত অবস্থায় রাহাতকে প্রথমে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ জানান, কুড়িয়ে পাওয়া ককটেলটি খোলার চেষ্টার সময় বিস্ফোরণ ঘটে। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।