ঢাকাসোমবার , ২২ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মধুখালীতে মাদকসহ আটকের পর ছাত্রলীগ নেতার মৃত্যু

Doinik Kumar
জুন ২২, ২০২৬ ৮:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরের মধুখালী উপজেলায় মাদকসহ আটকের পাঁচ ঘণ্টা পর এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের দাবি, অতিরিক্ত মারধরে তার মৃত্যু হয়েছে। তবে পুলিশ বলছে, অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত মো. ইশতিয়াক আহম্মেদ প্রান্ত (৩০) মধুখালী পৌরসভার গোন্দারদিয়া এলাকার বাসিন্দা।
শনিবার রাত ২টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ তাকে ১০০ গ্রাম       গাঁজাসহ আটক করে।
পুলিশ জানায়, হাজতে অসুস্থ হয়ে পড়লে প্রথমে ফরিদপুর জেনারেল হাসপাতাল, পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে। রোববার সকাল সাড়ে ৭টায় সেখানে তার মৃত্যু হয়।
প্রান্তের চাচা মির্জা আবু জাফর বলেন, রাতে আটকের পর সকালে   হাসপাতালে মৃত্যুর খবর পান তারা।
পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, শারীরিক আঘাতের অভিযোগ সত্য নয়। প্রাথমিকভাবে মস্তিষ্কে রক্তক্ষরণে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে নিহতের পরিবার ও এলাকাবাসী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।