ঢাকাবৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ব্যাটে-বলে মিলে গেলেই সিনেমার কথা অফিশিয়ালি জানাব: ফারিন খান

Doinik Kumar
জুন ১৮, ২০২৬ ৯:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক

সময়ের আলোচিত অভিনেত্রী ফারিন খান। অভিনয়ের শুরুটা বড় পর্দা দিয়ে হলেও বর্তমানে ছোট পর্দাতেই নিয়মিত তিনি। তাই বলে বড় পর্দাকে মোটেই ইতি বলেননি, বরং শিগগিরই রুপালি পর্দা রাঙাতে চান এ লাস্যময়ী।

বুধবার (১৭ জুন) বিকেলে মুঠোফোনে বাংলাদেশ প্রতিদিনকে ফারিন খান বলেন, এই মুহূর্তে একটি নাটকের শুটিংয়ে আছি। বর্তমানে ছোট পর্দার কাজ নিয়েই বেশি ব্যস্ততা। অভিনয়টাতেই মনোযোগী হতে চাচ্ছি বলতে পারেন।

সিনেমায় কবে ফিরছেন, এমন প্রশ্নে তিনি বলেন, আসলে কথা তো অনেকের সঙ্গেই হচ্ছে। এর মধ্যে অনেকগুলো ভালো চিত্রনাট্য হাতে এসেছে। সেগুলো নিয়ে কথাবার্তাও বেশ ইতিবাচকভাবেই আগাচ্ছে। তবে এগুলো তো আসলে অফিশিয়াল না। যখন সবকিছু ঠিক হবে, আই মিন ব্যাটে-বলে মিলে যাবে তখন সবাইকে জানাব।

ফারিন খান
ফারিন খান (ছবি: সংগৃহীত)

তার কথায়, আমার প্রথম সিনেমা ‘ধ্যাততেরিকি’ মুক্তি পেয়েছিল প্রায় ৯ বছর আগে। সিনেমাজগতে যখন পা রাখি তখন ছিলাম এসএসসি পরীক্ষার্থী। বয়স কম ছিল, ছিল পড়াশোনার চাপ। তা ছাড়া পরিবারের সদস্যরাও চাননি সিনেমায় নিয়মিত কাজ করি। সেজন্য অভিনয়ে বিরতি নিতে বাধ্য হয়েছিলাম। নইলে আরও বেশ কিছু সিনেমায় আমাকে দেখা যেত।

গত ঈদে ‘বলো ভালোবাসি’সহ বেশ কয়েকটি নাটকে দেখা গেছে ফারিনকে। অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও সরব রয়েছেন তিনি। প্রচারের অপেক্ষায় রয়েছে তার ‘রোদের জোছনা’ নাটকটি। এতে জোছনা চরিত্রে দেখা যাবে তাকে। নাটকটিতে তার বিপরীতে অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।