বেলায়েত হোসেন, বোয়ালমারী
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চালিনগর গ্রামে জমি ও পুকুর দখলকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। আদালতের রায় ও দীর্ঘ ভোগদখল উপেক্ষা করে মোঃ শাহাদাৎ মোল্লার জমি ও পুকুর জোরপূর্বক দখল করে নিয়েছে প্রতিপক্ষ। এতে ধান, মাছ ও গাছসহ অন্তত ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি উপজেলার চালিনগর গ্রামের কালিয়ান্ড মৌজার কাইন্দোরের মাঠে ঘটেছে। ভুক্তভোগী শাহাদাৎ মোল্লা জানান, তিনি পৈত্রিক সূত্রে পাওয়া প্রায় দেড় একর জমি ৩৫ বছর ধরে ভোগদখল করছেন। নিম্ন আদালতের রায় তার পক্ষে থাকলেও প্রতিপক্ষ মোঃ সবুর মোল্লা হাইকোর্টে আপিল করেন। মামলা চলমান থাকা অবস্থায় গত কয়েকদিনে প্রভাবশালী মহলের সহায়তায় ওই জমিতে লাল পতাকা টাঙিয়ে ধান কেটে নেওয়া হয় এবং পুকুরের মাছ ও গাছ লুট করা হয়। শাহাদাৎ মোল্লা ন্যায্য বিচারের দাবিতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এদিকে প্রতিপক্ষ সবুর মোল্লার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। চাঞ্চল্যকর এই ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
