নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর ফরিদপুর প্রেস ক্লাবের উদ্যোগে বিদায়ী জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লার বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) রাতে ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকতার মর্যাদা অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান। প্রেস ক্লাব সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দ জেলা প্রশাসকের দক্ষতা ও সততার প্রশংসা করেন। বক্তারা বলেন, কামরুল হাসান মোল্লা তার মেধা ও নেতৃত্ব দিয়ে জেলার প্রশাসনিক কার্যক্রমকে গতিশীল করেছেন এবং সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন। প্রধান অতিথির বক্তব্যে বিদায়ী জেলা প্রশাসক বলেন, ফরিদপুরের সাংবাদিকদের সহযোগিতা প্রশাসনিক কাজকে...
নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
ফরিদপুর প্রেস ক্লাবের উদ্যোগে বিদায়ী জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লার বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) রাতে ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকতার মর্যাদা অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান। প্রেস ক্লাব সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দ জেলা প্রশাসকের দক্ষতা ও সততার প্রশংসা করেন।
বক্তারা বলেন, কামরুল হাসান মোল্লা তার মেধা ও নেতৃত্ব দিয়ে জেলার প্রশাসনিক কার্যক্রমকে গতিশীল করেছেন এবং সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন। প্রধান অতিথির বক্তব্যে বিদায়ী জেলা প্রশাসক বলেন, ফরিদপুরের সাংবাদিকদের সহযোগিতা প্রশাসনিক কাজকে সহজ করেছে। তিনি আরও বলেন, প্রেস ক্লাবকে প্রাণবন্ত রাখতে হবে এবং জেলার সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে ইতিবাচক সংবাদ প্রকাশ করতে হবে। অনুষ্ঠানের শুরুতে তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় ক্লাবের সিনিয়র সদস্যসহ জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।