ঢাকামঙ্গলবার , ১২ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুর জেলা পরিষদ প্রশাসককে সংবর্ধনা

Doinik Kumar
মে ১২, ২০২৬ ১০:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

এস এম রিমেল

ফরিদপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক আফজাল হোসেন খান পলাশ জেলাকে সুন্দর, মাদকমুক্ত ও যানজটমুক্ত করার পাশাপাশি সাংবাদিকদের কল্যাণে কাজ করার আশ্বাস দিয়েছেন। সোমবার সন্ধ্যায় ফরিদপুর প্রেস ক্লাবে আয়োজিত এক সংবর্ধনা ও মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে আফজাল হোসেন বলেন, “আমি পরিচ্ছন্ন রাজনীতি করতে চাই। দল-মত নির্বিশেষে সবার জন্য কাজ করব এবং জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত রাখব।” এ সময় তিনি ফরিদপুরে একটি আধুনিক পিকনিক কর্নার নির্মাণের উদ্যোগ নেওয়ার কথাও জানান। সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর প্রেস ক্লাবের সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মিজানুর রহমান মানিক, পান্না বালা, মাহফুজুল আলম মিলন, পান্না বালা, জাহিদ রিপন, আশরাফুজ্জামান দুলাল, হাসানুজ্জামান, সাজ্জাদ হোসেন রনি, নাজিম বাকাউল, মশিউর রহমান খোকন, বেলাল চৌধুরী, রেজাউল হক, নার্গিস পারভীন, বি কে শিকদার সজল, শফিকুল ইসলাম মনি, শাহাদাত হোসেন তিতু, মাসুদুর রহমান তরুণ, বিভাস দত্ত, আবিদুর রহমান নিপু, আসাদুল হক আসাদসহ অনেকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।