ঢাকামঙ্গলবার , ১৯ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুর কারাগারে হাজতির মৃত্যু

Doinik Kumar
মে ১৯, ২০২৬ ৭:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক
ফরিদপুর জেলা কারাগারে বন্দি এক হাজতি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার দিনগত রাত দেড়টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন ওয়ার্ডে তাঁর মৃত্যু হয়।
মৃত শাহ আলম (৪৮) ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কালীবাড়ি রোডের বাসিন্দা জালাল মোল্লার ছেলে। তিনি মাদক মামলার আসামি হিসেবে গত ১ এপ্রিল থেকে কারাগারে বন্দি ছিলেন।
কারাগার সূত্রে জানা গেছে, চারদিন ধরে পেটের ব্যথাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন শাহ আলম। অবস্থার অবনতি হলে রাত সাড়ে ১২টার দিকে তাঁকে মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
জেল সুপার শওকত হোসেন মিয়া জানান, এ ঘটনায় কোতোয়ালি থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।