ঢাকাবুধবার , ১৭ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে হামের সংক্রমণ অব্যাহত, নতুন শনাক্ত ৩১

Doinik Kumar
জুন ১৭, ২০২৬ ৮:০৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর

ফরিদপুর জেলায় হামের সংক্রমণ এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় (১৭ জুন সকাল ৮টা পর্যন্ত) জেলায় নতুন করে ৩১ জন হাম রোগী শনাক্ত হয়েছেন। তবে এ সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ জুন পর্যন্ত ফরিদপুর জেলায় মোট ২ হাজার ৭৬৭ জন হাম রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে হামে আক্রান্ত হয়ে মোট ২১ জনের মৃত্যু হয়েছে।

জেলায় গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া রোগীদের মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২৫ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ৬ জন ভর্তি হয়েছেন। এছাড়া উপজেলা পর্যায়ে মধুখালীতে ৬ জন এবং ফরিদপুর সদরে ৫ জন নতুন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে।

হাসপাতালভিত্তিক তথ্য অনুযায়ী, ফরিদপুর জেনারেল হাসপাতালে বর্তমানে ২২ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৫৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় দুই হাসপাতাল থেকে মোট ১৮ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। এ পর্যন্ত দুই হাসপাতাল থেকে মোট ২ হাজার ৫৪০ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে আরও জানানো হয়, বুধবার জেলায় মোট ৩১ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ২৫ জন ফরিদপুর জেলার এবং ৬ জন পার্শ্ববর্তী জেলার বাসিন্দা।

হামের বিস্তার রোধে স্বাস্থ্যবিধি মেনে চলা, শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।