নিজস্ব প্রতিবেদক
ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের জন্য গণপরিবহনে হাফ ভাড়া কার্যকরের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে ইনস্টিটিউট ছাত্রদল। রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে দলটির নেতাকর্মীরা এই স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে বলা হয়, দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের জন্য গণপরিবহনে হাফ ভাড়া চালু থাকলেও ফরিদপুরে তা কার্যকর হচ্ছে না। ফলে প্রতিদিন যাতায়াতে শিক্ষার্থীদের অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে, যা তাদের ওপর আর্থিক চাপ বাড়াচ্ছে।
শিক্ষার্থীরা দ্রুত জেলায় হাফ ভাড়া বাস্তবায়ন এবং এ বিষয়ে বাস মালিক ও পরিবহন শ্রমিকদের প্রয়োজনীয় নির্দেশনা দিতে জেলা প্রশাসকের হস্তক্ষেপ দাবি জানান।
স্মারকলিপি প্রদানের সময় ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
