ঢাকাসোমবার , ২৯ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে বিএসটিআই অভিযান: ১৬ পানি উৎপাদনকারী প্রতিষ্ঠান লাইসেন্সবিহীন

Doinik Kumar
জুন ২৯, ২০২৬ ১০:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ফরিদপুর সদর উপজেলায় প্যাকেজড ড্রিংকিং ওয়াটার পণ্যের উপর একটি বিশেষ সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করেছে। মঙ্গলবার পরিচালিত এই অভিযানে দেখা যায়, ট্রাস্ট পিওর, অ্যাকুয়া ফ্রেশ, জমজম, নহর, সাফাসহ মোট ১৬টি প্রতিষ্ঠান বিএসটিআইয়ের সিএম লাইসেন্স ছাড়াই পানির জার বাজারজাত করছে। এদের মধ্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠান মোড়কবিহীন অবস্থায় পণ্য বিক্রি করছে।
অভিযানে আরও চারটি প্রতিষ্ঠানকে সিএম লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণের পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি কানাইপুর, রাজবাড়ী রাস্তার মোড়, নতুন বাসস্ট্যান্ড ও জনতার মোড়সহ বিভিন্ন এলাকার ১৯টি হোটেল-রেস্তোরাঁকে অননুমোদিত প্রতিষ্ঠান থেকে পানির জার না নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া জনতার মোড়ের চারটি বেকারি ও ফাস্টফুড প্রতিষ্ঠানকে ডেকোরেটেড কেকের জন্যও লাইসেন্স নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
বিএসটিআই আঞ্চলিক কার্যালয় ফরিদপুরের উপপরিচালক মো. কামাল হোসেনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।