ঢাকারবিবার , ১৯ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে কাল শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন: লক্ষ্যমাত্রা ২ লাখ ৪০ হাজার শিশু

Doinik Kumar
এপ্রিল ১৯, ২০২৬ ১১:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক ■
ফরিদপুর জেলাজুড়ে হাম ও রুবেলা রোগ প্রতিরোধে শিশুদের জন্য আগামী ২০ এপ্রিল সোমবার থেকে শুরু হতে যাচ্ছে বিশেষ টিকাদান ক্যাম্পেইন-২০২৬। চলবে ১০ মে পর্যন্ত। শনিবার জেলা স্বাস্থ্য বিভাগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কার্যক্রমের বিস্তারিত তথ্য জানানো হয়। এবারের ক্যাম্পেইনে জেলায় মোট ২ লাখ ৩৯ হাজার ৭৪৪ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ৯ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশু প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিকটস্থ কেন্দ্রে এই টিকা নিতে পারবে। ক্যাম্পেইন সফল করতে জেলায় স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে মোট ২ হাজার ৬৯৩টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। বিশেষজ্ঞরা জানান, পূর্বে নিয়মিত টিকা দেওয়া থাকলেও সুরক্ষা নিশ্চিত করতে এই অতিরিক্ত ডোজ অত্যন্ত জরুরি। স্বাস্থ্য বিভাগ জেলার ৯টি উপজেলা ও ফরিদপুর পৌরসভায় স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীদের মাধ্যমে এই কর্মসূচি পরিচালনা করবে। সফল বাস্তবায়নে অভিভাবকসহ সকলের সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।