ঢাকারবিবার , ২৬ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পুলিশ পিটিয়ে পালানো আ’লীগ নেতা কবির গ্রেপ্তার

Doinik Kumar
এপ্রিল ২৬, ২০২৬ ৯:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

মো. মেজবাহ উদ্দিন , চরভ্রদাসন
ফরিদপুরের চরভদ্রাসনে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালিয়ে যাওয়া নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি কবির খানকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার দুপুরে ঢাকার দোহার উপজেলার হরিচণ্ডী গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে মঙ্গলবার সকালে চর সালেপুর মুন্সিরচর এলাকায় অভিযান চালিয়ে কবিরকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও অনুসারীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাঁকে ছিনিয়ে নিয়েছিল।
পলাতক থাকার ২৯ ঘণ্টার মাথায় দোহার থানা-পুলিশের সহায়তায় এক বিশেষ অভিযানে তিনি পুনরায় ধরা পড়েন। চরভদ্রাসন থানার এসআই এনামুল হক খান জানান, কবির খানের বিরুদ্ধে আগে থেকেই দুটি মামলা ছিল।
তবে মঙ্গলবার আসামি ছিনতাই ও পুলিশের ওপর হামলার ঘটনায় তাঁর বিরুদ্ধে নতুন আরও একটি মামলা করা হয়েছে। বর্তমানে ওই নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।