নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে ফরিদপুর জেলা পরিষদের উদ্যোগে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ।
অনুষ্ঠানে বক্তারা প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগানো এবং যথাযথ পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, পরিবেশ রক্ষায় শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়—প্রতিটি নাগরিককে নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। গাছ লাগানো ও পরিচর্যার মাধ্যমেই একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
