নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের জেলা পর্যায়ের ফুটবল প্রতিযোগিতার ফাইনালে টাইব্রেকারে নগরকান্দা উপজেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফরিদপুর পৌরসভা দল। গতকাল রবিবার ফরিদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত সময়ে উভয় দল ১-১ গোলে সমতায় ছিল।
ফরিদপুর পৌরসভার পক্ষে রবিউল তালুকদার ও নগরকান্দার পক্ষে নীরব গোল করেন। পরে টাইব্রেকারে পৌরসভা দল ৪-১ ব্যবধানে জয় পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের গোলরক্ষক রাব্বি সেরা গোলরক্ষক নির্বাচিত হন।
খেলা শেষে জেলা প্রশাসক মাজহারুল ইসলাম বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেন ও জেলা ক্রীড়া অফিসার আল-আমিন খন্দকার বক্তব্য দেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
