নিজস্ব প্রতিবেদক, নগরকান্দা
ফরিদপুর জেলা পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে নগরকান্দা সার্কেলে যোগদান করেছেন মুহম্মদ আল ফাহাদ। গতকাল মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে তার নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণ করেন। এ উপলক্ষে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ফরিদপুরের পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম পিপিএম নবনিযুক্ত কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে জেলা পুলিশে স্বাগত জানান।
মুহম্মদ আল ফাহাদ ৪০তম বিসিএস পরীক্ষার মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে কর্মজীবন শুরু করেন। তার এই যোগদান অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রায়হান গফুর ও সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন যে, নতুন এই কর্মকর্তার কর্মতৎপরতা ও পেশাদারত্বের মাধ্যমে সংশ্লিষ্ট সার্কেলের আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিতে জেলা পুলিশ আরও গতিশীল হবে। এদিন যোগদানের পর তিনি জেলা পুলিশের কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
