ঢাকামঙ্গলবার , ১৩ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. ক্যারিয়ার
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. টপ নিউজ
  8. ধর্ম
  9. পর্যটন
  10. বিনোদন
  11. রাজনীতি
  12. লিড নিউজ
  13. শিক্ষা
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ট্রেনে কাটা পড়ে বাবার মৃত্যু, ছেলে হাসপাতালে

Doinik Kumar
মে ১৩, ২০২৫ ৯:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

খাঁন মোঃ আঃ মজিদ

দিনাজপুরের বিরামপুরে বাংলাবান্ধা এক্সপ্রেসে কাটা পড়ে তালিম (৪০) নামের এক ব্যক্তি মারা গেছেন। এ সময় তার সঙ্গে থাকা সাড়ে তিন বছর বয়সী ছেলে আহত হয়েছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রোববার (১১ মে) দুপুরে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বসুন্ধরা এলাকায় এ ঘটনা ঘটে।

তালিম হোসেন ময়মনসিংহ জেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে বিরামপুর শ্বশুরবাড়িতে থাকতেন। পার্বতীপুর জিআরপি থানার এসআই মোহাম্মদ তাজুল ইসলামের শহীদ বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা বাংলাবান্ধা এক্সপ্রেস বিরামপুর স্টেশন অতিক্রম করার সময় বসুন্ধরা এলাকায় পৌঁছালে লাইন পার হওয়ার সময় ট্রেনে ধাক্কায় তালিম ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান। এসময় তার সঙ্গে থাকা সাড়ে ৩ বছর বয়সী ছেলে আহত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।