ঢাকামঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় দল নয়, নাঈমের চোখ দক্ষিণ আফ্রিকা সিরিজে

Doinik Kumar
আগস্ট ১৮, ২০২৬ ৫:৩৭ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় দলে ফেরার লক্ষ্যটা স্পষ্ট নাঈম শেখের। তবে সেই লক্ষ্য নিয়ে এখনই বেশি দূর ভাবতে চান না বাংলাদেশি এই ওপেনার।

আপাতত বাংলাদেশ ‘এ’ দলের দক্ষিণ আফ্রিকা সফরের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজেই পুরো মনোযোগ তার। সেখানে ভালো খেলা, নিজের প্রস্তুতির প্রতিফলন ঘটানো এবং দলকে জেতানো, এই তিনটিকেই সবচেয়ে বড় লক্ষ্য হিসেবে দেখছেন নাঈম।

দক্ষিণ আফ্রিকা সফরের আগে কথা বলতে গিয়ে নাঈম জানিয়েছেন, এই সফর তার জন্য নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই জাতীয় দলে ফেরার পথ তৈরি করতে চান তিনি।
নাঈম বলেন, ‘যেহেতু এটা আমার জন্য নতুন একটা এক্সপেরিয়েন্স, এই জায়গাটা ভালো করে অবশ্যই ন্যাশনাল টিমে কামব্যাক করার লক্ষ্য থাকবে।’

দক্ষিণ আফ্রিকার মাটিতেই পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ হওয়ায় এই সফর নাঈমের জন্য বাড়তি গুরুত্ব বহন করছে।

তবে বিশ্বকাপ বা জাতীয় দলে ফেরার মতো দীর্ঘমেয়াদি ভাবনায় এখনই ডুব দিতে চান না তিনি। বরং সামনে থাকা সিরিজটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন।নাঈম বলেন, ‘টু বি অনেস্ট, এত লম্বা চিন্তা করতেছি না। জাস্ট এই সিরিজটা খেলতে যাচ্ছি। এনজয় করে এই সিরিজটা যেন ভালো খেলতে পারি এবং জিততে পারি, এই সিরিজটাতেই কনসেন্ট্রেশন আছে।’

ব্যক্তিগতভাবে নিজের জন্য কোনো নির্দিষ্ট লক্ষ্য ঠিক করেছেন কি না, সেটিও প্রকাশ করেননি নাঈম। তার কাছে ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলের জয়ই বড়।

নাঈম যোগ করেন, ‘পার্সোনাল গোলটা এখন রিভিল করতে চাচ্ছি না। নিজের মতন করে প্ল্যান করছি। আল্টিমেটলি টিমকে জেতানোই হচ্ছে সবচেয়ে বড় গোল।’

জাতীয় দলের বাইরে থাকা নাঈম অবশ্য সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পারফরম্যান্সও কাছ থেকে অনুসরণ করছেন। অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় তাকেও অনুপ্রাণিত করেছে। সতীর্থদের এই সাফল্যকে বড় অর্জন হিসেবে দেখছেন তিনি।

নাঈম বলেন, ‘এই ধরনের ম্যাচ জিতলে আমরা অনেক ইন্সপায়ারিং হই আর এটা আমাদের জন্য অনেক বড় একটা এচিভমেন্ট। একজন ক্রিকেটার হিসেবে এটা আমাদের জন্য অনেক ভালো দিক।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।