ঢাকাসোমবার , ২২ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জমি দখলের অভিযোগে মিজানুর রহমানের সংবাদ সম্মেলন 

Doinik Kumar
জুন ২২, ২০২৬ ৮:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক
ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার বাসিন্দা মো. মিজানুর রহমান চৌধুরী তার মালিকানাধীন জমি জবরদখলের অভিযোগ এনেছেন। গতকাল রোববার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল অনুষ্ঠান সঞ্চালনা করেন। লিখিত বক্তব্যে মিজানুর রহমান জানান, গোয়ালচামট মৌজার এস.এ ১২০১ ও ১২০৩ নং দাগের ২৪ শতাংশ জমির বৈধ মালিক তিনি।
২০০৯ সালে দলিলমূলে জমিটি কেনেন তিনি। জমিটি নিয়ে ভিপি ইউসুফের ভাইদের সঙ্গে দেওয়ানি মামলা চলমান। মামলার রায়ের আগেই গত ১৭ জুন বিকেলে ৩০ থেকে ৩৫ জন লোক জমিতে জোরপূর্বক প্রবেশ করে।  এ সময় টিনের বেড়া ভাঙা ও গাছ কাটার অভিযোগ করেন তিনি। তিনি নিরপেক্ষ তদন্ত, দখলমুক্তকরণ ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। সংবাদ সম্মেলনে প্রেসক্লাব সদস্য ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।