ঢাকামঙ্গলবার , ৪ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

চরভদ্রাসনে বিষ খাইয়ে বৃদ্ধকে হত্যার অভিযোগ, গ্রেফতার-৪

Doinik Kumar
আগস্ট ৪, ২০২৬ ৩:৫১ অপরাহ্ণ
Link Copied!

মো. মেজবাহ উদ্দিন, চরভদ্রাসন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা গাজীরটেক ইউনিয়নের চর অমরাপুর গ্রামের শেখ ইউসুফ আলী (৬০)কে একই এলাকার দুর্বৃত্তরা মারধরের পর জোর পূর্বক বিষ খাইয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত রবিবার রাতে। চরভদ্রাসন থানা মামলা নং-০১, তাং-০৩/৮/২০২৬খ্রি.। একই এলাকায় একটি নারী অপহরনের ঘটনা নিহত ইউসুফ আলী ফাঁস করার জ্বের ধরে দুর্বৃত্তরা প্রতিহিংসাবশত তাকে রাত্রি বেলায় পদ্মা পারে ডেকে নিয়ে বিষ খাইয়ে হত্যা করেছে বলে জানা গেছে।
এ মামলায় পুলিশ ৪ আসামীকে গ্রেফতার করে মঙ্গলবার ফরিদপুর কোর্টে পাঠিয়েছেন। গ্রেফতারকৃতরা হলেন- একই গ্রামের শামিম হোসেন (২৫), ইয়াসমিন আক্তার (৩৪), আক্কাস মোল্যা (৬০) ও জুলহাস মোল্যা (৩৫)। এ ব্যপারে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফর আলী জানান, “মামলার চার আসামীকে তাৎক্ষণিক গ্রেফতার করা হয়েছে। বাকী তিন আসামী সহ ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য জোর চেষ্টা অব্যাহত রয়েছে”।
জানা যায়, প্রায় পনের দিন আগে একই গ্রামের আসমা বেগম নামক এক নারীকে বাড়ী থেকে ফোনে নির্জনে ডেকে নিয়ে উধাঁও করে রাখে দুর্বৃত্তরা। এ ঘটনাটি ইউসুফ আলী দেখে ফেলেন এবং পরবর্তিতে তার পরিবারের লোকদের কাছে ফাঁস করে দেন। এরই জ্বের ধরে গত রবিবার রাতে উপজেলার চরহাজীগঞ্জ বাজারের একটি চায়ের দোকান হতে দুর্বৃত্তরা শেখ ইউসুফ আলীকে পদ্মা পারে নির্জনে ডেকে নিয়ে মারধর করতে থাকে। পরে আহত বৃদ্ধার জোর পূর্বক এক বোতল বিষ খাইয়ে দেয়। এ সময় উক্ত স্থান দিয়ে একটি অটোবাইক লাইট জ্বালিয়ে আসতে দেখে দুর্বৃত্তরা মুমূর্ষ বৃদ্ধাকে ফেলে পালিয়ে যায়। আহত বৃদ্ধা হামাগুড়ি দিয়ে রাস্তার কাছাকাছি আসার চেষ্টা করলে অটোবাইক ড্রাইভার তাকে চরহাজীগঞ্জ বাজারের একজন পল্লি চিকিৎসকের কাছে নিয়ে যায়। পরবর্তিতে সেখান থেকে আহত বৃদ্ধাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ওই রাত পৌনে ৪ টায় উক্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধ শেখ ইউসুফ আলী মারা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।