ঢাকাসোমবার , ২৯ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

চরভদ্রাসনে পদ্মার খালে অবৈধ বাঁধ কেটে পানি প্রবাহ পুনরুদ্ধার

Doinik Kumar
জুন ২৯, ২০২৬ ১০:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীর গোপালপুর ঘাটের পূর্বপাশে একটি খালে অবৈধভাবে নির্মিত মাটির বাঁধ কেটে পানি প্রবাহ পুনরুদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ ও সহকারী কমিশনার (ভূমি) অংমাচিং মারমার নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রায় সাত ফুট চওড়া করে বাঁধটি কেটে দেওয়া হয়। এতে পদ্মার চরে কৃষি সেচ ও মৎস্যসম্পদ সম্প্রসারণের সুযোগ তৈরি হবে বলে জানা গেছে।
জানা যায়, সম্প্রতি পদ্মাপাড়ে দুটি চরের মাঝামাঝি স্থানে প্রায় দুই শ মিটার দীর্ঘ একটি মাটির বাঁধ নির্মাণ করা হয়েছিল, যা খালের পানি চলাচল বাধাগ্রস্ত করছিল।
বিষয়টি প্রশাসনের নজরে এলে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। শ্রমিকেরা কোদাল দিয়ে বাঁধের মাটি কেটে পানির প্রবাহ সচল করেন।
অভিযানে চরভদ্রাসন থানার এসআই গোলাম হোসেন খানও উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।