ঢাকারবিবার , ১০ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

চরকমলাপুরে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

Doinik Kumar
মে ১০, ২০২৬ ৮:১২ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

ফরিদপুরের কোতোয়ালি থানাধীন চর কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ মোঃ শেখ মোশারফ (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল শনিবার দুপুর সোয়া ১১টায় তার নিজ বসতবাড়ি থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোশারফ ওই এলাকার শেখ শহিদের ছেলে। সংস্থাটির এস আই মুহম্মদ সাইফুর রহমানের নেতৃত্বে এই ঝটিকা অভিযান পরিচালিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ধৃত আসামির বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে জেলাব্যাপী এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।