ঢাকাসোমবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. ক্যারিয়ার
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. টপ নিউজ
  8. ধর্ম
  9. পর্যটন
  10. বিনোদন
  11. রাজনীতি
  12. লিড নিউজ
  13. শিক্ষা
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে ইসলামী ব্যাংক থেকে ২০ লাখ টাকা চুরি, গ্রেফতার ২

Doinik Kumar
ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ৯:২৪ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জে ইসলামী ব্যাংক থেকে ২০ লাখ টাকা চুরির ঘটনায় টিটন খান (৩৬) ও ইউনুস শেখ (৪৭) নামের চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২২ ফেব্রুয়ারি) খুলনার দিঘলিয়া থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করে করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ ২৭ হাজার টাকা, চোরাই টাকা দিয়ে কেনা জমির দলিলের রসিদ, চুরির কাজে ব্যবহৃত সুজুকি ব্র্যান্ডের কালো রঙের ১৫৫ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সারোয়ার হোসেন জানান, গত ৯ ফেব্রুয়ারি দুপুরে গোপালগঞ্জ শহরের ইসলামী ব্যাংকের ম্যানেজারের কক্ষের টেবিলের নিচ থেকে মামলার বাদী ফজলুল হকের নগদ ২০ লাখ টাকা চুরি হয়ে যায়। এ ঘটনায় বাদী গোপালগঞ্জ সদর থানায় মামলা করেন। পরে শনিবার (২১ ফেব্রুয়ারি) ওই দুজনকে খুলনা থেকে গ্রেফতার করা হয়।

উপ–পরিদর্শক (এসআই) হাসানুর রহমান জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, আসামিরা পেশাদার চোর চক্রের সদস্য। তাদের নামে দেশের বিভিন্ন থানায় ১৫টি মামলা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।