ঢাকাশনিবার , ১৮ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

এ আর রাহমানের দৃষ্টি এড়ালো না শুভ-নন্দিতার ‘সাওয়ারিয়া’

Doinik Kumar
জুলাই ১৮, ২০২৬ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক

 গীতশিল্পী শুভেন্দু দাশ শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতার গাওয়া একটি কাভার গান শেয়ার করেছেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে গানটি প্রকাশ করার পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন দুই শিল্পী।

পুরনো দিনের জনপ্রিয় গান নতুনভাবে পরিবেশন করে ইতোমধ্যে শ্রোতাদের নজর কেড়েছেন শুভেন্দু দাশ শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতা। এবার তাদের কণ্ঠে গাওয়া একটি গান মুগ্ধ করেছে বিশ্বখ্যাত সুরকার এ আর রহমানকেও।

বিশ্ববরেণ্য এই সুরকারের কাছ থেকে এমন স্বীকৃতি পেয়ে আনন্দে আত্মহারা দুই শিল্পী। রহমানের শেয়ার করা স্টোরির স্ক্রিনশট সামাজিক মাধ্যমে প্রকাশ করে শুভেন্দু দাশ শুভ লেখেন, ‘ছোটবেলা থেকে এ আর রহমানের গান শুনে আসছি। যার কাজকে অনুপ্রেরণা হিসেবে হৃদয়ে ধারণ করেছি, তিনিই আমাদের গান শুনেছেন, আবার নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন। এটা সত্যিই দারুণ অনুভূতি।’

শুভ ও নন্দিতা আগে থেকেই পরিচিত ছিলেন। পুরনো বাংলা ও হিন্দি গান নতুনভাবে পরিবেশনের উদ্দেশ্যে তারা ‘মোজি অ্যান্ড কোং’ নামে একটি প্ল্যাটফর্ম গড়ে তুলেছেন। অল্প সময়েই তাদের পরিবেশনা শ্রোতাদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে। সেই প্ল্যাটফর্মেই প্রকাশ পেয়েছিল এ আর রহমানের সুর করা ‘সাওয়ারিয়া’ গানের কাভার, যা এবার পৌঁছে গেল সুরকারের কাছেও।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।