মো. মেজবাহ উদ্দিন, চরভদ্রাসন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে সোমবার সকালে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজের সভাপতিত্বে সভায় কোরবানির পশু জবাই, বর্জ্য ব্যবস্থাপনা ও পশুর হাট ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। উপজেলা ভেটেরিনারি সার্জন মো. আবু সিদ্দিক হানিফ জানান, ধারালো অস্ত্র দিয়ে পরিষ্কার স্থানে পশু জবাই করতে হবে। গলার ভেতরে ছুরি দিয়ে আঘাত করলে হার্ট অ্যাটাকে মৃত্যু হলে রক্ত সম্পূর্ণ নিঃসরিত না হয়ে মাংসে জমাট বাঁধে, যা থেকে অ্যালার্জিসহ বিভিন্ন রোগ হতে পারে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাফিজুর রহমান বলেন, মাংস ফ্যাকাশে বর্ণ ধারণ করলেই তা স্বাস্থ্যসম্মত বলে নিশ্চিত হওয়া যায়।
সভাপতি সুরাইয়া মমতাজ স্বাস্থ্যবিধি প্রচার, চামড়া সংরক্ষণ এবং পশুর হাটে পর্যাপ্ত পানি সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
