ঢাকাবুধবার , ৮ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে ‘গণভোটের গণরায় বাস্তবায়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে ১২ জুলাই

Doinik Kumar
জুলাই ৮, ২০২৬ ৪:৩১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

ফরিদপুরে ‘গণভোটের গণরায় বাস্তবায়ন: জনগণের আকাঙ্ক্ষা, সংবিধানের নির্দেশনা ও রাষ্ট্রের দায়িত্ব’ শীর্ষক একটি আলোচনা সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১২ জুলাই (রবিবার) বিকাল ৪টা মিনিটে শহরের কবি জসীমউদ্দীন হলে এই সেমিনারের আয়োজন করা হয়েছে। ফরিদপুর জেলা ১১ দলীয় ঐক্য জোট এই অনুষ্ঠানের আয়োজন করেছে।

আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফরিদপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াছ মোল্লা। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এ.এস.এম. শাহরিয়ার কবির।

সেমিনারে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর জেলার আমীর, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং জেলা ১১ দলীয় ঐক্যের আহ্বায়ক মাওলানা মুহাম্মদ বদরুদ্দীন।

সেমিনারে যোগদানের জন্য ফরিদপুর জেলা জামায়াতের সেক্রেটারি ও সেমিনার বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক আব্দুল ওহাব এবং বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলার সেক্রেটারি ও সেমিনার বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মুফতি আবু নাসির আইয়ুবী যৌথভাবে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন।

আয়োজকেরা আশা প্রকাশ করেছেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে জনগণের আকাঙ্ক্ষা ও সংবিধানের নির্দেশনা বাস্তবায়নে এই সেমিনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।