ঢাকাসোমবার , ২২ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গ্রাহকের আস্থা অর্জনে সততার বিকল্প নেই : জনতা ব্যাংকের এমডি

Doinik Kumar
জুন ২২, ২০২৬ ৮:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক
গ্রাহকের আস্থা অর্জন ও ব্যাংকের টেকসই উন্নয়নে সততা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্ব দিয়েছেন জনতা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুজিবর রহমান।
বৃহস্পতিবার ফরিদপুর শহরের এসডিসি টাওয়ারে আয়োজিত শাখা ব্যবস্থাপক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ব্যাংক লাভজনক রাখতে হলে প্রথমে গ্রাহকের আস্থা তৈরি করতে হবে। ব্যাংক ব্যবস্থাপককে সততা ও দায়িত্বশীল হতে হবে।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান। সভাপতিত্ব করেন মহাব্যবস্থাপক শহিদুল ইসলাম। প্রধান অতিথি বলেন, প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সম্মেলনে ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, কুষ্টিয়া ও মাগুরা জেলার ৫৬ শাখা ব্যবস্থাপক ও ঊর্ধ্বতন কর্মকর্তা অংশ নেন। সভায় ব্যবসা সম্প্রসারণ, আমানত বৃদ্ধি ও ঋণ আদায় নিয়ে আলোচনা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।