ঢাকাসোমবার , ২২ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে সিপিবির ‘মিট দ্য কমরেডস’ সভা অনুষ্ঠিত

Doinik Kumar
জুন ২২, ২০২৬ ৮:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ‘মিট দ্য কমরেডস’ সভা।
গতকাল রোববার ফরিদপুর সদর উপজেলা সিপিবি শাখার উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সিপিবির সভাপতি আব্দুল মান্নান ফকির। প্রধান অতিথি ছিলেন ডা. সাজেদুল হক রুবেল। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কমিটির সম্পাদক মো. আশরাফুল আলম বাবু।
বক্তব্য দেন সিপিবি ফরিদপুর জেলা কমিটির সভাপতি রফিকুজ্জামান লায়েক ও জেলা কমিটির সাধারণ সম্পাদক অরুণ কুমার শীল। তাঁরা সাংগঠনিক শক্তি ও জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
সভায় সদর উপজেলার বিভিন্ন শাখার কমরেডরা বক্তব্য রাখেন। তাঁরা সংগঠনের কার্যক্রম গতিশীল করার বিভিন্ন প্রস্তাব দেন। শেষে নেতাকর্মীরা সংগঠন আরও শক্তিশালী ও গণমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।