ঢাকাবুধবার , ১৭ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার

Doinik Kumar
জুন ১৭, ২০২৬ ৮:৩৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

চলতি জুন মাসের প্রথম ১৬ দিনেই বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে ১৭২ কোটি ৯০ লাখ  মার্কিন ডলারের রেমিট্যান্স (১,৭২৯ মিলিয়ন মার্কিন ডলার)। বাংলাদেশি মুদ্রায় যা ২১ হাজার ২২৩ কোটি ৪৭ লাখ টাকা।

বুধবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি জুনের ১ থেকে ১৬ তারিখ পর্যন্ত সময়ে প্রবাসীরা মোট ১৭২ কোটি ৯০ লাখ ডলার পাঠিয়েছেন। গত বছরের (২০২৫) একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৬৩ কোটি ২০ লাখ ডলার (১,৬৩২ মিলিয়ন মার্কিন ডলার)।

সেই তুলনায় গত বছরের একই সময়ের চেয়ে রেমিট্যান্স প্রবাহে ৫.৯ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
অর্থবছরে সাড়ে ৩৪ বিলিয়ন ডলারের রেকর্ড।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু (জুলাই ২০২৫) থেকে শুরু করে জুনের ১৬ তারিখ পর্যন্ত সময়ে দেশে সর্বমোট ৩ হাজার ৪৪৮ কোটি ৫০ লাখ মার্কিন ডলার (৩৪,৪৮৫ মিলিয়ন মার্কিন ডলার) রেমিট্যান্স এসেছে।

আগের অর্থবছরের একই সময়ে (জুলাই ২০২৪ থেকে ১৬ জুন ২০২৫) এর পরিমাণ ছিল ২ হাজার ৯১৩ কোটি ৮০ লাখ মার্কিন ডলার (২৯,১৩৮ মিলিয়ন মার্কিন ডলার)। অর্থাৎ, বছর ব্যবধানে চলতি অর্থবছরের এই সময়ে রেমিট্যান্স প্রবাহে ১৮.৩ শতাংশের শক্তিশালী প্রবৃদ্ধি রেকর্ড করা হয়েছে।

প্রতিবেদনে আরও দেখা যায়, কেবল জুনের ১৬ তারিখ একদিনেই প্রবাসী বাংলাদেশিরা বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ১০ কোটি ৫০ লাখ মার্কিন ডলার (১০৫ মিলিয়ন মার্কিন ডলার) দেশে পাঠিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।