ঢাকারবিবার , ১০ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে কবিগুরুর ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপিত

Doinik Kumar
মে ১০, ২০২৬ ৮:০২ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

নানা আয়োজনে ফরিদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার দিনব্যাপী আলোচনা সভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফরিদপুর সাহিত্য পরিষদের আয়োজনে জেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি অধ্যাপক আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। এতে অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার রায়হান গফুর, অধ্যাপক সোহরাব হোসেন, ফরিদপুর মুসলিম মিশনের সাধারণ সম্পাদক অধ্যাপক এম এ সামাদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক আরিফ হায়দার, চলচ্চিত্র নির্মাতা তাপস কুমার দত্ত, ফরিদপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মফিজ ইমাম মিলন প্রমুখ। অনুষ্ঠানে রবীন্দ্র সংগীত পরিবেশন করে সোহান শরীফ, সাখাওয়াত হোসেন, বিষ্ণপদ ঘোষাল ও বাবুল দাস। কবিতা আবৃত্তি করেন অনিকা মেহ্জাবিন খান ও অধ্যাপক সোহরাব হোসেন। সকালে বাংলাদেশ শিশু একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু বিশ্বাস। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।