নিজস্ব প্রতিবেদক, সদরপুর ■
ফরিদপুর-৪ (সদরপুর, ভাঙ্গা ও চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল বলেছেন, নারী শিক্ষার উন্নয়নে বেগম খালেদা জিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি জানান, তার উদ্যোগে দেশের বিভিন্ন অঞ্চলে নারীদের শিক্ষার সুযোগ বৃদ্ধি পেয়েছে। এ কারণে নারী শিক্ষায় তার অবদান অপরিসীম বলে উল্লেখ করেন তিনি।
গতকাল শনিবার সকাল ১১টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলা স্টেডিয়াম মাঠে জেলা পুলিশের উদ্যোগে মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া, বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধে একটি সামাজিক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আল-মামুন শাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার নজরুল ইসলাম।
বক্তারা সমাজে ক্রমবর্ধমান অপরাধ ও সামাজিক অবক্ষয় রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। তারা বলেন, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি পারিবারিক ও সামাজিক সচেতনতা অত্যন্ত জরুরি। সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
