ঢাকাবৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

অটোপাশের সংস্কৃতিতে আর ফিরে যাওয়ার সুযোগ নেই : শিক্ষামন্ত্রী

Doinik Kumar
ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ২:১০ অপরাহ্ণ
Link Copied!

14

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, মব করে অটোপাশের সংস্কৃতিতে আর ফিরে যাওয়ার সুযোগ নেই। এক সময় দেশে মব হয়েছে, শিক্ষার্থীরা অটোপাস নিয়েছে। এই সংস্কৃতিতে আর ফিরে যাবে না দেশ।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আপনি শিক্ষকতা করবেন, পাশাপাশি আন্দোলন করবেন—এটা হতে পারে না। আপনাদের দাবি-দাওয়া যা আসে, আমরা তা অ্যাড্রেস করবো। রাজপথ দখল করে কোনো দাবি-দাওয়া আদায়ের প্রয়োজন নেই। আমরা বুঝি কোনটা দিতে হবে, কোনটা দিতে হবে না।

আমরা তাদের পক্ষেই থাকি, কেননা তারা তো মানুষ গড়ার কারিগর। আমরা আশা করি, তারা আমাদের মেসেজ পেয়ে গেছে, পেয়ে যাবে এবং সেভাবেই তারা কাজ করবে।’

তিনি জানান, দেশের শিক্ষা নিয়ে সরকারের যে ভিশন সে অনুযায়ী কাজের অগ্রাধিকার ঠিক করবে শিক্ষা মন্ত্রণালয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।