ফরিদপুরে নবায়নযোগ্য জ্বালানি ও সুশাসনের দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর ফরিদপুরে ‘টেকসই উন্নয়নে নবায়নযোগ্য জ্বালানি ও সুশাসন’ প্রতিপাদ্যে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষে ফরিদপুর প্রেসক্লাবের সামনে সচেতন নাগরিক কমিটি (সনাক) জেলা শাখার উদ্যোগে এই সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। সনাক ফরিদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক শিপ্রা রায়ের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মনোয়ারা মোর্শেদী, পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য মোহাম্মদ রেজাউল করিম এবং এরিয়া কো-অর্ডিনেটর গোলাম মোস্তফা। সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে। জীবাশ্ম জ্বালানি প্রকৃতির ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করছে উল্লেখ করে তারা সাধারণ মানুষকে এ বিষয়ে সচেতন হওয়ার...
49
নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
ফরিদপুরে ‘টেকসই উন্নয়নে নবায়নযোগ্য জ্বালানি ও সুশাসন’ প্রতিপাদ্যে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষে ফরিদপুর প্রেসক্লাবের সামনে সচেতন নাগরিক কমিটি (সনাক) জেলা শাখার উদ্যোগে এই সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সনাক ফরিদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক শিপ্রা রায়ের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মনোয়ারা মোর্শেদী, পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য মোহাম্মদ রেজাউল করিম এবং এরিয়া কো-অর্ডিনেটর গোলাম মোস্তফা।
সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে। জীবাশ্ম জ্বালানি প্রকৃতির ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করছে উল্লেখ করে তারা সাধারণ মানুষকে এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান। একইসঙ্গে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে জ্বালানি খাতে সুশাসন প্রতিষ্ঠার দাবি জানান বক্তারা। কর্মসূচিতে সনাক-এর বিভিন্ন পর্যায়ের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।