ঢাকাবুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শান্তি চুক্তি স্বাক্ষরের পর ইউক্রেনে নির্বাচন হবে: জেলেনস্কি

Doinik Kumar
ডিসেম্বর ২৪, ২০২৫ ৫:০৬ অপরাহ্ণ
Link Copied!

53

শান্তি চুক্তি স্বাক্ষরের পর ইউক্রেনে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্র-ইউক্রেনের খসড়া পরিকল্পনার সর্বশেষ সংস্করণ অনুসারে, রাশিয়ার আক্রমণ বন্ধ করার জন্য একটি চুক্তি স্বাক্ষরের পর ইউক্রেন যত তাড়াতাড়ি সম্ভব প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজন করবে। খবর এএফপির।

জেলেনস্কি সাংবাদিকদের বলেন, মস্কোয় পাঠানো সর্বশেষ নথিতে একটি পয়েন্টে বলা হয়েছে, চুক্তি স্বাক্ষরের পর ইউক্রেনের যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন অনুষ্ঠান করা উচিত।

জেলেনস্কি বলেন, ওয়াশিংটন এবং কিয়েভের মধ্যে সম্মত যুদ্ধের অবসানের জন্য একটি খসড়া প্রস্তাবের সর্বশেষ সংস্করণের বিষয়ে বুধবার মস্কোর উত্তর আশা করছেন তিনি।

জেলেনস্কি বুধবার সাংবাদিকদের বলেন, আমেরিকার সাথে কথা বলার পর আমরা রাশিয়ার প্রতিক্রিয়া পাব। তিনি মায়ামিতে চলতি সপ্তাহে আলোচনায় নতুন ২০-দফা পরিকল্পনার বিশদ বর্ণনা করেছেন।

এদিকে রাশিয়ার রাজধানী মস্কোতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, রাতে মস্কোকে লক্ষ্য করে ইউক্রেনের ড্রোন হামলার পর টুলা অঞ্চলের বাণিজ্যিক এলাকায় আগুন ধরে গেছে। বুধবার আঞ্চলিক কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বলেছেন, মস্কোকে লক্ষ্য করে কমপক্ষে তিনটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

তিনি বলেছেন, ড্রোনের ধ্বংসাবশেষ যেখানে পড়েছে সেখানে জরুরি পরিষেবা পাঠানো হয়েছে। তবে তিনি তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর দেননি।

রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ টেলিগ্রামে জানিয়েছে, রাজধানীতে চারটি প্রধান বিমানবন্দরের মধ্যে দুটিতে সীমিত পরিসরে সেবা দেওয়া হচ্ছে।

অপরদিকে মস্কোর দক্ষিণাঞ্চলে বিস্ফোরণের ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাসহ তিনজন নিহত হয়েছেন। ওই এলাকার কাছেই কিছুদিন আগেই গাড়িবোমা হামলায় একজন জেনারেল নিহত হন। দেশটির তদন্তকারীদের দাবি ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থা ওই হামলা চালিয়েছে।

রুশ তদন্ত কমিটি জানিয়েছে, বুধবার (২৪ ডিসেম্বর) ভোরে সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টার সময় বিস্ফোরণে দুই ট্রাফিক পুলিশ কর্মকর্তা নিহত হন।

এক বিবৃতিতে বলা হয়েছে, যখন পুলিশ কর্মকর্তারা সন্দেহভাজন ব্যক্তির দিকে এগিয়ে যান তখন একটি বিস্ফোরক ডিভাইসে বিস্ফোরণ ঘটে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।