ঢাকারবিবার , ২৯ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দেশে আরও ১৩ জনের শরীরে করোনা শনাক্ত

Doinik Kumar
জুন ২৯, ২০২৫ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

32

নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই সময় ভাইরাসটিতে কারও মৃত্যু হয়নি। রোববার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) ৩০৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৩ জনের করোনা ধরা পড়েছে।
চলতি বছর করোনায় আক্রান্ত হয়ে ২২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০ জন পুরুষ ও ১২ জন নারী। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, চলতি বছর করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকায় ৮ জন, চট্টগ্রামে ১০ জন, খুলনায় ৩ জন ও সিলেটের ১ জন রয়েছেন। এ পর্যন্ত দেশে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২১ জনের।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (রোববার) পর্যন্ত মোট ৮ হাজার ৪৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। একই সময়ে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ৫৪৮ জন। করোনার শুরু থেকে আজ (রোববার) পর্যন্ত দেশে মোট রোগী শনাক্ত হয়েছেন ২০ লাখ ৫২ হাজার ৯৩ জন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।