নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর ফরিদপুরের বিভিন্ন এনজিও সমূহের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি গাঁজায় নারী শিশুসহ সাধারণ মানুষের উপর সন্ত্রাসী হামলা, নির্যাতন বন্ধ এবং গণহত্যার বিরুদ্ধে বিশ্ব বিবেককে জাগ্রত হওয়ার আহ্বান জানিয়ে ফরিদপুরের এনজিও সমূহের মানববন্ধন কর্মসূচি পালিত হয়। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ফরিদপুরের এনজিও সমূহের উদ্যোগে এবং ‘এফডিএ’র উপদেষ্টা মোহাম্মদ আজহারুল ইসলাম এর সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল ইসলাম, পথকলি সংস্থার সভাপতি নির্বাহী পরিচালক মোঃ বেলায়েত হোসেন, বিএফএফ এর নির্বাহী পরিচালক আ ন ম ফজলুল হাদি সাব্বির, আইনজীবী মোঃ খাইরুল ইসলাম, পিডব্লিউও এর...
29
নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
ফরিদপুরের বিভিন্ন এনজিও সমূহের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি গাঁজায় নারী শিশুসহ সাধারণ মানুষের উপর সন্ত্রাসী হামলা, নির্যাতন বন্ধ এবং গণহত্যার বিরুদ্ধে বিশ্ব বিবেককে জাগ্রত হওয়ার আহ্বান জানিয়ে ফরিদপুরের এনজিও সমূহের মানববন্ধন কর্মসূচি পালিত হয়। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ফরিদপুরের এনজিও সমূহের উদ্যোগে এবং ‘এফডিএ’র উপদেষ্টা মোহাম্মদ আজহারুল ইসলাম এর সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল ইসলাম, পথকলি সংস্থার সভাপতি নির্বাহী পরিচালক মোঃ বেলায়েত হোসেন, বিএফএফ এর নির্বাহী পরিচালক আ ন ম ফজলুল হাদি সাব্বির, আইনজীবী মোঃ খাইরুল ইসলাম, পিডব্লিউও এর নির্বাহী পরিচালক মোঃ হাফিজুর রহমান, ব্লাস্টের সমন্বয়কারী এডভোকেট শিপ্রা গোস্বামী, নারী নেত্রী আসমা আক্তার মুক্তাসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।