ঢাকাশনিবার , ২২ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপি কাজ করে যাচ্ছে : শামা ওবায়েদ

Doinik Kumar
মার্চ ২২, ২০২৫ ৯:১০ পূর্বাহ্ণ
Link Copied!

34

নিজস্ব প্রতিবেদক

বিএনপি‍‍`র সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, শেখ হাসিনা অনেক অত্যাচার করেছে। জেল হত্যা মামলায় আমার পিতা মুক্তিযুদ্ধের সংগঠক কে এম ওবায়দুর রহমানকে ফাঁসিয়েছে। জনগণ সেটা বিশ্বাস করে নাই। এই মামলার কারণেই জেলে থেকে ওবায়দুর রহমান অসুস্থ হয়ে পড়ে। হাসিনার জুলুমের কারণে সে মৃত্যুবরণ করেছে। ১৭ বছর ধরে আমরা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করে যাচ্ছি। সুষ্ঠু নির্বাচন এখন পর্যন্ত পাই নাই। সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপি কাজ করে যাচ্ছে।

শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরের মহেন্দ্র নারায়ণ একাডেমি স্কুল মাঠে মুক্তিযুদ্ধের সংগঠক কে এম ওবায়দুর রহমানের ১৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগরকান্দা উপজেলা বিএনপি আয়োজিত স্মরণসভা ও ইফতার মাহফিলে  প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নগরকান্দা উপজেলা বিএনপির সভাপতি বাবুল তালুকদারের সভাপতিত্বে এই স্মরণসভায় শামা ওবায়েদ আরও বলেন, ফ্যাসিবাদী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপি‍‍`র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা দায়ের করে। আল্লাহর ইচ্ছায় তারা এই সকল মিথ্যা মামলা থেকে মুক্তি পেয়েছে।

স্মরণসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. মোদারেরস আলী ঈছা, যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, জুলফিকার আলী জুয়েলসহ দলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।