ঢাকাশনিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জাকের-হৃদয়ের ব্যাটে বাংলাদেশের প্রতিরোধ

Doinik Kumar
ফেব্রুয়ারি ২২, ২০২৫ ১:১২ অপরাহ্ণ
Link Copied!

51

আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ দ্রুত হারায় উইকেট। স্রেফ ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে তারা।

তবে ষষ্ঠ উইকেটে প্রতিরোধ গড়েন জাকের আলি অনিক ও তাওহীদ হৃদয়। যদিও দুজনেই জীবন পেয়েছেন। তবে তাদের জুটিতে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩০ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১১১ রান। জাকের অপরাজিত আছেন ৪০ রানে, আর হৃদয় ৩৬ রানে ব্যাট করছেন।

 

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নাজমুল হাসান শান্ত। আগে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারের প্রথম বলে তানজিদ হাসান এক রান নেওয়ার পর বাকি বলগুলোতে কোনো রান করতে পারেননি সৌম্য। শেষ বলে মোহাম্মদ শামির ডেলিভারি তার ব্যাটের কানায় লেগে তালুবন্দি হয় লোকেশ রাহুলের। শূন্য রানে বিদায় নেন বাংলাদেশি ওপেনার।

তিনে শান্ত বজায় রাখেন ব্যর্থতার ধারাবাহিকতা। হারশিত রানার আউটসুইংয়ার বাজে কভার ড্রাইভে বিরাট কোহলির হাতে তুলে দেন বাংলাদেশের অধিনায়ক। ফেরেন শূন্য রানেই। এউ দুজনে বিদায়ের পর প্রতিরোধ গড়ার চেষ্টা করেন তানজিদ হাসান তামিম ও মেহেদী হাসান মিরাজ। তবে ব্যর্থ হন তারা। সপ্তম ওভারের দ্বিতীয় বলে শামির বল কাট করতে গিয়ে স্লিপে শুভমান গিলকে ক্যাচ দেন মিরাজ। ১০ বলে ৫ রান করে ফেরেন তিনি।

নবম ওভারে আক্রমণে আসেন স্পিনার অক্ষর প্যাটেল। দ্বিতীয় বলেই উইকেটরক্ষকের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন তানজিদ। ২৫ বলে ২৫ রান করে ফেরেন সাজঘরে। ছয়ে নামা মুশফিক পরের বলে ফের রাহুলের হাতে ক্যাচ তুলে দেন। ফেরেন শূন্য রানে। চতুর্থ বলে হ্যাটট্রিকের সম্ভাবনা ছিল অক্ষরের। কিন্ত রোহিত ক্যাচ ছাড়ায় সেটি মিস হয়।

ধুঁকতে বাংলাদেশকে পথ দেখান জাকের ও হৃদয়। মাঠে আছেন দুজনেই। তাদের ব্যাটে ভর করে একশ পূর্ণ করেছে বাংলাদেশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।