ঢাকারবিবার , ৪ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আলফাডাঙ্গায় গরিব রোগীদের বিনা মূল্যে চিকিৎসা

Doinik Kumar
অক্টোবর ৪, ২০২৬ ১০:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

আলফাডাঙ্গায় দিনব্যাপী বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। “এসো আলফাডাঙ্গা গড়ি” সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে গতকাল শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কর্মসূচি চলে। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা দরিদ্র ও অসহায় রোগীরা বিনা মূল্যে চিকিৎসা ও ওষুধ নেন।

সকাল ১০টায় আলফাডাঙ্গা পৌর শহরের রিয়াদ ভবনের দ্বিতীয় তলায় কর্মসূচির উদ্বোধন করেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এস এম বায়েজিদ খাঁন। সংগঠনের আহ্বায়ক মো. লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মনিরুল হক সিকদার, আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজাদুর রহমান, লেখক ও গীতিকার সামচুদ্দিন হাসু, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক খান আসাদুজ্জামান টুনু, মহিউদ্দিন মাস্টার, হুমায়ন কবির ও মোস্তাফিজুর রহমান রাসেল।

দিনব্যাপী এ শিবিরে মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ শাহ আলম এবং গাইনি বিশেষজ্ঞ ডা. শ্যামল কুমার বিশ্বাস রোগীদের চিকিৎসা দেন। চিকিৎসা শেষে রোগীদের বিনা মূল্যে ওষুধও দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।