ঢাকারবিবার , ৪ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে রাতে ৩ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

Doinik Kumar
অক্টোবর ৪, ২০২৬ ১০:০১ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে ২ অক্টোবর রাতে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও বিদ্যুতের অপচয় রোধে নাইট অপারেশন পরিচালনা করা হয়েছে। সরকারি নির্দেশনা বাস্তবায়নে সমিতির সদর দপ্তর এবং জোনাল ও সাব-জোনাল অফিসের আওতাধীন বিভিন্ন এলাকায় মোট ৯টি টিম এ অভিযান চালায়।

অভিযানকালে আবাসিক মিটার থেকে বাণিজ্যিক কাজে বিদ্যুৎ ব্যবহার, রাস্তার বাতি, অটোচার্জ, গ্যারেজ ও ফুটপাতে বিদ্যুৎ ব্যবহারের বিষয়টি পরীক্ষা করা হয়। পাশাপাশি বিভিন্ন অটোচার্জিং স্টেশনের মিটারও পরিদর্শন করা হয়।

রাত ৮টার পর দোকান ও মার্কেট খোলা রাখায় ২৩টি দোকান ও মার্কেটের মালিককে সতর্ক করা হয়েছে। এ ছাড়া তিনটি অবৈধ পার্শ্ব সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধ ও বিদ্যুৎ সাশ্রয়ে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।