নিজস্ব প্রতিবেদক ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৭ জন সন্দেহভাজন হামের রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ অক্টোবর পর্যন্ত জেলায় এ রোগে আক্রান্ত সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৩৪৫। শুক্রবার (২ অক্টোবর) জেলা স্বাস্থ্য বিভাগের প্রকাশ করা তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর জেনারেল হাসপাতালে ১৩ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। উপজেলাভিত্তিক হিসাবে বোয়ালমারীতে ২৮, ভাঙ্গায় ১২, চরভদ্রাসনে ১৭, নগরকান্দায় ২, মধুখালীতে ৬, সদরপুরে ১৪, সালথায় ২৩ এবং ফরিদপুর সদরে ৫ জন সন্দেহভাজন রোগী রয়েছেন। স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় হামে কারও মৃত্যু হয়নি। তবে...
নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৭ জন সন্দেহভাজন হামের রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ অক্টোবর পর্যন্ত জেলায় এ রোগে আক্রান্ত সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৩৪৫।
শুক্রবার (২ অক্টোবর) জেলা স্বাস্থ্য বিভাগের প্রকাশ করা তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর জেনারেল হাসপাতালে ১৩ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
উপজেলাভিত্তিক হিসাবে বোয়ালমারীতে ২৮, ভাঙ্গায় ১২, চরভদ্রাসনে ১৭, নগরকান্দায় ২, মধুখালীতে ৬, সদরপুরে ১৪, সালথায় ২৩ এবং ফরিদপুর সদরে ৫ জন সন্দেহভাজন রোগী রয়েছেন।
স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় হামে কারও মৃত্যু হয়নি। তবে ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামজনিত মৃত্যু হয়েছে ২১ জনের।
এ সময়ে জেলার সরকারি হাসপাতালগুলোতে মোট ৯৯ জন রোগী ভর্তি ছিলেন, ছাড়পত্র পেয়েছেন ৩২ জন। শুক্রবার পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন ফরিদপুরের ৬২ জন ও অন্য জেলার ৭ জন সন্দেহভাজন রোগী।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।