ঢাকারবিবার , ৪ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আলফাডাঙ্গার হত্যা মামলার আসামি যাত্রাবাড়ীতে ধরা

Doinik Kumar
অক্টোবর ৪, ২০২৬ ৯:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

ফরিদপুরের আলফাডাঙ্গায় রবিউল ইসলাম ওরফে পাইচু শেখ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি উকিল শেখকে (৫০) ঢাকার যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ (এসআরবি-১০)।

গত বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানার ধোলাইপাড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। উকিল শেখ আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ গ্রামের মৃত সোলায়মান শেখের ছেলে।

এসআরবি-১০ জানায়, গত ১২ সেপ্টেম্বর রাত পৌনে ৯টার দিকে আলফাডাঙ্গা থানার টগরবন্দ এলাকায় পূর্ববিরোধের জেরে রবিউল ইসলামসহ কয়েকজনের ওপর হামলা চালান আসামিরা। দেশীয় ধারালো অস্ত্র দিয়ে রবিউল ইসলাম, মোক্তার বিশ্বাস, হৃদয় শেখ ও লিটন খানকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এ সময় রবিউল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার পর নিহত ব্যক্তির ভাতিজা নাজমুল শেখ বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় হত্যা মামলা করেন। তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের পর এসআরবি-১০ গোয়েন্দা নজরদারি শুরু করে। পরে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১০ সদর কোম্পানির একটি আভিযানিক দল অভিযান চালিয়ে উকিল শেখকে গ্রেপ্তার করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।