ঢাকামঙ্গলবার , ১ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বৃষ্টি হলেই জলাবদ্ধতা, চরম দুর্ভোগে ফরিদপুর শহরের শিক্ষার্থী ও পথচারীরা

Doinik Kumar
সেপ্টেম্বর ১, ২০২৬ ১০:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

এহসানুল হক মিয়া 
ফরিদপুর শহরের সার্কিট হাউজ ও পুলিশ লাইন্সের মধ্যবর্তী প্রায় ১৫০ মিটার সড়কে সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। পর্যাপ্ত পানি নিষ্কাশনব্যবস্থা না থাকায় বর্ষা মৌসুমে সড়কটি পানিতে তলিয়ে যায়। এতে শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সড়কটির পাশে ফরিদপুর সার্কিট হাউজের দ্বিতীয় প্রবেশপথ ও ফরিদপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় গেট রয়েছে। জলাবদ্ধতার কারণে এসব প্রবেশপথ দিয়ে চলাচল ব্যাহত হয়। ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রধান সড়কের গেট ব্যবহার করতে হয়। এতে প্রধান সড়কে যানবাহনের চাপ বাড়ার পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হচ্ছে।
সড়কটি দিয়ে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, ফরিদপুর জিলা স্কুল ও ফরিদপুর হাই স্কুলের শিক্ষার্থীসহ প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ চলাচল করেন।
পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল কায়ূম শেখ দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. শামসুল আলম বলেন, জলাবদ্ধতার বিষয়টি তাঁরা অবগত আছেন। শিগগির প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলামও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আশ্বাস দিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।