ঢাকাশনিবার , ২৯ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় প্রকাশ্যে পুলিশ সদস্যকে মারধর

Doinik Kumar
আগস্ট ২৯, ২০২৬ ৯:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

মাগুরায় ইমরান হোসেন নামে এক পুলিশ সদস্যকে প্রকাশ্যে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে জেলা প্রাইভেটকার ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি নাঈমুজ্জামান নয়নের বিরুদ্ধে। এ সময় নয়ন ঘটনার একটি ভিডিও ধারণ করেন।

সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে মাগুরা শহরে এ ঘটনা ঘটে।

মো. ইমরান হোসেন মাগুরা পুলিশ কন্ট্রোল রুমে কর্মরত। তিনি শহরের ভায়নার মোড় এলাকা হয়ে পুলিশ সুপারের কার্যালয়ে যাওয়ার পথে ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন ইমরান হোসেন। নয়স মোটরসাইকেলের সামনে পড়ায় হর্ন বাজান পুলিশ সদস্য ইমরান। হর্ন শুনে নয়ন রাস্তা থেকে না সরায় ইমরান কারণ জানতে চান। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বাহিনীর একজন সদস্যের সঙ্গে প্রকাশ্যে এমন আচরণের ঘটনায় স্থানীয় পুলিশ প্রশাসনের সদস্যদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রাইভেটকার ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি নাঈমুজ্জামান নয়ন এক পুলিশ সদস্যকে মারধর করেছেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। আইনগত বিষয়ে পদক্ষেপ প্রক্রিয়াধীন।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।