ঢাকাবৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পাংশায় ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

Doinik Kumar
আগস্ট ২৭, ২০২৬ ৭:০১ অপরাহ্ণ
Link Copied!

রাজবাড়ীর পাংশায় ৩০ পিস ইয়াবাসহ কালুখালীর মাজবাড়ী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের দুই নারী সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

বুধবার (২৬ আগস্ট) সকাল ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী ডিবি পুলিশের ওসি মো. মফিজুল ইসলাম।

গ্রেফতাররা হলেন- কালুখালীর মোহনপুরের আব্দুল মান্নান মন্ডলের স্ত্রী মোসা. হামিদা খাতুন (৪৭), তিনি মাজবাড়ী ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য এবং চর কুলটিয়ার কদর আলী মন্ডলের স্ত্রী সাজেদা বেগম (৪০), তিনি একই ইউনিয়নের সংরক্ষিত ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য।

মো. মফিজুল ইসলাম জানান, জেলা গোয়েন্দা শাখার এসআই শিমুল শেখসহ সঙ্গীয় অফিসার ও সদস্যরা বিকালে জেলার পাংশা মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় পাংশা পৌরসভার কলেজ রোডের ‘উড ওয়ার্ড ফার্নিচার’ দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ দুজন নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

এ বিষয়ে কালুখালীর মাজবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম বলেন, তার পরিষদের দুজন নারী ইউপি সদস্য ইয়াবাসহ গ্রেফতার হওয়ার বিষয়টি তিনি শুনেছেন, কিন্তু প্রশাসনিকভাবে এখনও তাকে কিছু জানানো হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।