ঢাকারবিবার , ২৩ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

যশোরে অস্ত্র-গুলিসহ তিনজন আটক

Doinik Kumar
আগস্ট ২৩, ২০২৬ ৬:১০ অপরাহ্ণ
Link Copied!

যশোরের অভয়নগরে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলিসহ তিনজনকে আটকের দাবি করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (২২ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়নের চলিশিয়া গ্রামের হালিমের মোড় এলাকায় জসিমের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, অভয়নগর উপজেলার ধোপাদি মধ্যপাড়া এলাকার বাবু শেখের ছেলে আলামিন শেখ (২৮), বুইকারা এলাকার নেছার আলী খাঁর ছেলে বিল্লাল খাঁ (৩৬) এবং ধোপাদি এলাকার মোক্তার গাজীর ছেলে জুয়েল গাজী (৩০)।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানকালে তিনজনের দেহ তল্লাশি করা হয়।এ সময় আলামিন শেখের কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে অভয়নগর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।